ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:২৪ দুপুর

রংপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা কর্মচারীরা গণছুটিতে ৫ লক্ষাধিক গ্রাহকের দুর্ভোগ

রংপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা কর্মচারীরা গণছুটিতে ৫ লক্ষাধিক গ্রাহকের দুর্ভোগ, ছবি : দৈনিক করতোয়া

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা কর্মচারীদের অব্যাহত গণছুটিতে স্থবির হয়ে পড়েছে বিদ্যুৎ সরবরাহের স্বাভাবিক অবস্থা ও নাগরিক সেবা। ফলে বাণিজ্যিক ও আবাসিক অফিসপাড়া, ক্ষুদ্র আকারের শিল্প প্রতিষ্ঠানে স্বাভাবিক কাজকর্মও ব্যহত হচ্ছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র ও অভিযোগে জানা যায়, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী ৪ দফা দাবিতে গত ৭ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী গণছুটি কর্মসূচি পালন করছেন। এ কর্মসূচির কারণে সমিতির আওতাধীন পীরগঞ্জ জোনাল অফিস, পীরগাছা জোনাল অফিস, সুন্দরগঞ্জ জোনাল অফিস, সাদুল্যাপুর জোনাল অফিস, ভেন্ডাবাড়ী সাব জোনাল অফিস, বৈরাতীহাট সাব জোনাল অফিস ও ১৩টি সাব স্টেশনের বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী তাদের দায়িত্ব পালন থেকে বিরত রয়েছেন। এতে সমিতির আওতায় বিভিন্ন পর্যায়ের ৫ লক্ষাধিক বিদ্যুৎ গ্রাহক ভোগান্তিতে পড়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর একাধিক কর্মকর্তার মতে গণছুটি দীর্ঘায়িত হলে এবং দাবি-দাওয়ার বিষয়ে কোনো সমাধান না হলে পল্লী অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ তীব্রভাবে বিঘ্নিত হবে।

আরও পড়ুন

এ ব্যাপারে আজ বৃহস্পতিবার রংপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আশরাফ উদ্দিন খান বলেন, এ পর্যন্ত এই সমিতির আওতাধীন কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ৪৮২জন গণছুটিতে রয়েছেন। আমরা বিভিন্ন পর্যায়ের বৈদ্যুতিক কাজ জানা ব্যাক্তিদের ও নিজস্ব ব্যাক্তিদের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার স্বাধ্যমত চেষ্টা করে যাচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী