ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৫৯ দুপুর

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে আফগানরা

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে আফগানরা

শিয়া কাপের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে আফগানিস্তান। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রশিদ খানরা।

যদিও সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হেরে গেছে আফগানরা। তবে রশিদ খান, নূর আহমেদ, মোহাম্মদ নবী ও মুজিব উর রহমান; এই চার স্পিনারের কারণে আফগানিস্তানের সবচেয়ে বড় শক্তি তাদের স্পিন আক্রমণ।  

অন্যদিকে, ইয়াসিম মুর্তজার নেতৃত্বে হংকং আশাবাদী হলেও সতর্ক ভঙ্গিতে মাঠে নামছে। বোলিং আক্রমণে নেতৃত্ব দেবেন ইয়াসিম মুর্তজা ও আয়ুষ শুক্লা। অভিষেক এশিয়া কাপেই হংকং বাংলাদেশ ও আফগানিস্তানকে হারানোর সক্ষমতা রাখার কথা জানিয়েছে।  

আরও পড়ুন

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সেদিকুল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, গুলবাদিন নাইব, করিম জানাত, আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান (অধিনায়ক), নূর আহমদ, এ. এম. গজনফর, ফজলহক ফারুকি।  

হংকং একাদশ: জিশান আলী (উইকেটকিপার), বাবর হায়াত, অংশুমান রাঠ, কলহান চাল্লু, নিজাকাত খান, আইজাজ খান, কিনচিত শাহ, ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), আয়ুষ শুক্লা, আতীক ইকবাল, এহসান খান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে ১০ গ্রামে ঈদ উদযাপন

সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০ গ্রামে ঈদ উদযাপন

চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আজ ঈদ উদযাপন

ফটিকছড়িতে ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা

আদাবরের সাবেক কাউন্সিলর হাসু গ্রেফতার

পবিত্র জুমাতুল বিদা আজ