ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ মার্চ, ২০২৫, ১১:০৩ দুপুর

ভারতে বাংলাদেশিকে গুলি করে হত্যা বিএসএফের

সংগৃহীত,ভারতে বাংলাদেশিকে গুলি করে হত্যা বিএসএফের

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ত্রিপুরায় এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ত্রিপুরার সিপাহীজালা বিভাগে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে শনিবার (১ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।


বিএসএফ দাবি করেছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় ২০ থেকে ২৫ জন বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ত্রিপুরার কালামচৌরা থানাধীন পুটিয়ায় প্রবেশ করে। ওই সময় তারা কয়েকজন ভারতীয়র সঙ্গে দেখা করে। তখন বিএসএফের জওয়ানরা তাদের জিজ্ঞাসাবাদ করলে, বাংলাদেশিরা হামলা চালানো শুরু করে। ওই সময় আত্মরক্ষার্থে বিএসএফ এক রাউন্ড গুলি ছোড়ে। যা এক বাংলাদেশির গায়ে গিয়ে লাগে। তখন তাকে বিশালগড়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। শেষ খবর পর্যন্ত তার মরদেহটি ওই হাসপাতালের মর্গে রয়েছে। এছাড়া যে জওয়ান আহত হয়েছে সেও একই হাসপাতালে আছেন বলে জানিয়েছে বিএসএফ।

তাদের এ দাবির সত্যতা কতটুকু তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ বাংলাদেশ-ভারত সীমান্তে প্রায়ই বাংলাদেশিদের গুলি করে হত্যা করে বিএসএফ। বাংলাদেশ থেকে সাম্প্রতিক সময়ে এসব হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানো হলেও, তা এখনো থামেনি।

আরও পড়ুন


সূত্র: এনডিটিভি

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক