ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ জুন, ২০২৫, ০৮:৪৮ সকাল

রাতে দেশে ফিরছেন মির্জা ফখরুল

সংগৃহিত,রাতে দেশে ফিরছেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাইল্যান্ড থেকে আজ রাতে দেশে ফিরছেন।  স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি গত কয়েকদিন ধরে ব্যাংককের রুটনিন আই হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন।

শুক্রবার (৬ জুন) দুপুরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ রাতে দলের মহাসচিব দেশে ফিরছেন।

তিনি জানান, রাত ১১টায় ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন মির্জা ফখরুল। তাকে বহনকারী বিমানটি রাত ১টা ২০ মিনিটে (শুক্রবার দিবাগত রাত) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

উল্লেখ্য, বিএনপি মহাসচিব নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গত সপ্তাহে ব্যাংককে যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা