ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ আগস্ট, ২০২৫, ০৪:৫৬ দুপুর

দিনাজপুরের হাকিমপুর পৌর এলাকায় আলোহীন সড়কে ভোগান্তি

দিনাজপুরের হাকিমপুর পৌর এলাকায় আলোহীন সড়কে ভোগান্তি। ছবি : দৈনিক করতোয়া

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর পৌরসভার অধিকাংশ সড়ক দিনের সূর্যের আলো ডুবে যাওয়ার সাথে সাথে রাতে অন্ধকারে ডুবে থাকে। কোথাও লাইট বসানো হলেও অনেকগুলো নষ্ট হয়ে গেছে। আবার কিছু গুরুত্বপূর্ণ সড়কে এখনো লাইট স্থাপনই হয়নি। এতে পথচারী ও স্থানীয়রা প্রতিনিয়ত ভোগান্তি ও আতঙ্কের শিকার হচ্ছেন।

রাতে সরেজমিনে ঘুরে দেখা যায়, পৌরসভার মুহারাপাড়া, মাঠপাড়া, চন্ডিপুর, মানিক বেকারি মোড়, ছোট ডাঙ্গাপাড়া, চুড়িপট্টিমোড় থেকে জিলাপি পট্টি পর্যন্ত সড়কগুলো অন্ধকারে নিমজ্জিত। স্থানীয় বাসিন্দারা জানান, রাতে লাইট না থাকায় আমরা নিরাপদে চলাচল করতে পারি না। পৌরসভায় বসবাস করতেছি কিন্তু সেই মানের সুবিধা পাচ্ছি না।

ব্যবসায়ী মো: জাহাঙ্গীর আলমের অভিযোগ, পৌর শহরের অনেক রাস্তায় লাইটের ব্যবস্থা না থাকায় অন্ধকারের সুযোগে অসামাজিক কর্মকান্ড বেড়ে যায়। পৌরসভার প্রকৌশলী আব্দুর রাজ্জাক জানান, নতুন প্রশাসক দায়িত্ব নেওয়ায় বাজেট সংকট রয়েছে। বাজেট পাওয়া গেলে নতুন লাইট বসানো হবে।

আরও পড়ুন

পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো: সাব্বির হোসেন বলেন, যেসব সড়কে লাইট নেই, ধাপে ধাপে সেখানে স্থাপন করা হবে। নষ্ট লাইট দ্রুত মেরামত করা হবে। বাজেট মিললেই পুরো পৌর এলাকায় আলোর ব্যবস্থা নিশ্চিত করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ