ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ আগস্ট, ২০২৫, ১১:৩৪ দুপুর

নির্বাচনের রোডম্যাপ অনুমোদন, বৃহস্পতিবার প্রকাশ

ছবি : সংগৃহীত,নির্বাচনের রোডম্যাপ অনুমোদন, বৃহস্পতিবার প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার (২৭ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে মিডিয়া সেন্টারে এসব কথা বলেন সচিব।

কবে রোডম্যাপ ঘোষণা করা হবে এমন প্রশ্নে সচিব বলেন, আপনারা অপেক্ষা করেন কালকে রোডম্যাপ ঘোষণা করা হবে। রোডম্যাপ আমার টেবিলে। আমরা যে কর্ম পরিকল্পনা নিয়েছি, সেটার জন্য কালকে (বৃহস্পতিবার) পর্যন্ত অপেক্ষা করুন। এটার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। এটা আমরা বুঝি।

এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাউসদ বলেন, কমিশন রোডম্যাপ অনুমোদন দিয়েছে। দু-একদিনের মধ্যে প্রকাশ করা হবে।

আরও পড়ুন

সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছিলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হবে৷ তফসিল হবে তার দুই মাস আগে। এক্ষেত্রে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল হতে পারে।

ভোটের প্রস্তুতি এরইমধ্যে শুরু করেছে কমিশন। এর অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদ, প্রশিক্ষণ, ভোটকেন্দ্র স্থাপন, ভোট কর্মকর্তার প্যানেল প্রস্তুত, ম্যানুয়্যাল প্রস্তুত, আইন সংস্কার, ভোটের উপকরণ ক্রয়ের বিষয় রোডম্যাপে স্থান পাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা