ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ জুন, ২০২৫, ০৯:১৫ সকাল

মায়ামি নয়, ইতালিতে যাচ্ছেন ব্রুইনা!

মায়ামি নয়, ইতালিতে যাচ্ছেন ব্রুইনা!, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ইন্টার মিয়ামির নাম জোরেশোরে শোনা যাচ্ছিল। ইউরোপের বেশকিছু গণমাধ্যম জানিয়েছিল, কেভিন ডি ব্রুইনাকে পেতে চায় ইন্টার মিয়ামি। সেটি অবশ্য হচ্ছে না। যুক্তরাষ্ট্র নয়, ইউরোপে আরও কয়েক বছর ক্যারিয়ার বাড়িয়ে নিতে যাচ্ছেন বেলজিয়ান এই মিডফিল্ডার। তবে ইংল্যান্ড ছাড়ছেন।

ইতালিয়ান সাংবাদিক ও ট্রান্সফার ইস্যুতে নির্ভরযোগ্য খবর দেওয়া ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, দুই বছরের জন্য ইতালির ক্লাব নাপোলিতে যাচ্ছেন কেভিন, চুক্তিও পাঁকা। ম্যানচেস্টার সিটির সাবেক তারকা কথা এগিয়ে নিচ্ছেন। খুব দ্রুতই সিরি’আ চ্যাম্পিয়নরা আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে খবর। স্প্যানিশ গণমাধ্যম গোলডটকম জানিয়েছে, কেভিন ইতোমধ্যে নেপলস শহরে একটি বাড়ি কিনেছেন। পরিবার নিয়ে সেখানে উঠবেন। তারা জানিয়েছে, ইতালির ক্লাবটিতে কেভিনের চুক্তি বাড়তেও পারে। মৌখিকভাবে দুই বছরের চুক্তি হয়েছে। আরও এক বছর বাড়ানোর সুযোগ থাকছে।

আরও পড়ুন

বেলজিয়ান তারকা ঠিক কি কি সুবিধা নিয়ে নাপোলিতে যাচ্ছেন বা কত বেতন পাবেন, তা এখনও জানা যায়নি। ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, বৃহস্পতিবার কেডিবি’র মেডিক্যাল টেস্ট হবে। নাপোলি সেটি নির্ধারণও করেছে। পরে জানা যাবে কবে তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন নতুন ক্লাবে। ইতালিয়ান গণমাধ্যম জানিয়েছে, সিটি ছাড়ার পর তাকে পেতে চেয়েছিল মিয়ামি। তবে নাপোলির মিডফিল্ডার স্কট ম্যাকটোমনির সঙ্গে যোগাযোগ হয় ব্রুইনার। এরপরই সিদ্ধান্ত নেন ইউরোপে থেকে যাবেন। এখন অপেক্ষা আনুষ্ঠানিক সিদ্ধান্তের। কাল কেডিবির স্বাস্থ্য পরীক্ষা। বাকি সিদ্ধান্ত আসছে দ্রুতই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ