ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৫৮ দুপুর

বগুড়ার ধুনটে টিভিতে ক্রিকেট খেলা দেখা নিয়ে বিরোধে একজন ছুরিকাহত

বগুড়ার ধুনটে টিভিতে ক্রিকেট খেলা দেখা নিয়ে বিরোধে একজন ছুরিকাহত, প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় টেলিভিশনে এশিয়া কাপ সুপার ফোরের ক্রিকেট খেলা দেখাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাকিল হোসেন (২৪) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১২টায় উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারি গ্রামে এ ঘটনা ঘটে। আহত শাকিল হোসেন শৈলমারি গ্রামের তোতা মিয়ার ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশা চালক শাকিলের সঙ্গে প্রতিবেশী ইউসুব আলীর (২০) আগে থেকেই বিরোধ ছিল। শনিবার রাত ১২টায় বাড়ির পাশে প্রতিবেশীর বাড়িতে অন্যান্য দর্শকের সঙ্গে ইউসুব আলী ও শাকিল হোসেন পাশাপাশি বসে টেলিভিশনে এশিয়া কাপ সুপার ফোরের বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ক্রিকেট খেলা দেখছিল। এসময় দু’জনের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে অন্যান্য দর্শকের মাঝেই ইউসুব আলী ক্ষুব্ধ হয়ে শাকিলকে ছুরিঘাত করে। স্থানীয়রা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে শাকিলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে ইউসুব আলী পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

ধুনট থানার এসআই অমিত হাসান মাহমুদ বলেন, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি কোনো যুদ্ধবিরতি চাই না: ট্রাম্প

জাতীয় সংসদ ভবনে ঈদের নামাজে স্পিকার

ঈদুল ফিতর ও নওরোজ উপলক্ষে মোজতবা খামেনির বার্তা

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা নাহিদ ইসলামের

প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ মানুষের ঢল

তারেক রহমানকে টেলিফোনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা