ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১৮ সকাল

চট্টগ্রামে ব্যবসায়ী শাহ আলম হত্যা মামলায় চাচাতো ভাই গ্রেফতার

চট্টগ্রামে ব্যবসায়ী শাহ আলম হত্যা মামলায় চাচাতো ভাই গ্রেফতার

চট্টগ্রামের লোহাগাড়ায় ব্যবসায়ী শাহ আলম হত্যা মামলার প্রধান আসামি শাহ নেওয়াজ লাবলুকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার শাহ নেওয়াজ লাবলু ব্যবসায়ী শাহ আলমের চাচাতো ভাই।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে চন্দনাইশের দোহাজারী দেওয়ানহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লাবলুকে গ্রেফতার করা হয়েছে। সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

এর আগে, গত ১২ সেপ্টেম্বর সকালে লোহাগাড়ার আধুনগর ঘাটিয়ারপাড়া এলাকায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে শাহ আলমকে (৫২) কোদাল দিয়ে কোপান তার চাচাতো ভাই শাহ নেওয়াজ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা শাহ আলমকে মৃত ঘোষণা করেন।

এরপর থেকে লাবলু পলাতক ছিলেন। আটদিন পর বিশেষ অভিযানে ধরা পড়লেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে

আমরা একটি সুস্থ, স্বাভাবিক ও আইনের শাসনের বাংলাদেশ চাই: আইনমন্ত্রী

লন্ডনে গেলেন ডা. জুবাইদা রহমান

একসঙ্গে এতগুলো মূল্যবান প্রাণহানি জাতির জন্য অপূরণীয় ক্ষতি:কৃষিমন্ত্রী

বিশ্বের অনেক দেশে তেলের দাম বাড়লেও আমরা বাড়াইনি: অর্থমন্ত্রী

স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: রেল প্রতিমন্ত্রী