ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৪০ সকাল

মতিঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

মতিঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

রাজধানীর মতিঝিল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাইদুল আলম সিফাত (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

গতকাল  বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ১টার দিকে মতিঝিলের ফকিরাপুল কালভার্ট রোডে এ দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী শরিফুল ইসলাম জানান, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান সিফাত। এসময় মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন।

আরও পড়ুন

নিহতের বাবা মাসুদ আলম বলেন, আমার ছেলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে এইচএসসি পাস করেছে। তার এলএলবি পড়ার পরিকল্পনা ছিল। কিন্তু সব শেষ হয়ে গেল।

সিফাতের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সোনাপুর গ্রামে। বর্তমানে ওয়ারীর রাংকিং স্ট্রিটের একটি বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদক নিয়ে বিরোধের জেরে হামলায় ছাত্রদল-যুবদল নেতা আহত

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর