ভিডিও শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৪ সকাল

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চার শ্রমিককে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধ শ্রমিকরা হলেন– মাহবুবুর রহমান (৪৫), ইদ্রিস আলী (২৭), রিয়াজ উদ্দিন (২০) ও ইউসুফ আলী (৩২)। আহত সকলে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বলতলী গ্রামের স্থায়ী বাসিন্দা।

আহতদের স্বজন সূত্রে জানা যায়, বুধবার সকালে শ্রমিকরা একটি গুদামে গ্যাস সিলিন্ডার রাখার সময় হঠাৎ তা থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চারজন শ্রমিক দগ্ধ হন।

আরও পড়ুন

পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজের সময়ে মক্কায় প্রবেশ করলে জরিমানা ও শাস্তি নিশ্চিত

এনসিপির ছায়াতলে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে : নাহিদ ইসলাম

বগুড়ার ধুনটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

কোনো দলের একক আধিপত্যবাদ বরদাশত করা হবে না : জামায়াত আমির

খোমেনি বিমানবন্দর থেকে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট

সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল রাখছে সরকার