ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৫৮ সকাল

হামলা হলেই মিলিত পদক্ষেপ

রিয়াদে সৌদি-পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

রিয়াদে সৌদি-পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করলো সৌদি আরব-পাকিস্তান। চুক্তি অনুসারে, এক দেশ আক্রমণের শিকার হলে যৌথভাবে জবাব দেবে দুই দেশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, রিয়াদের ইয়ামামা প্যালেসে এই ‘কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’ সই করেন। খবরটি নিশ্চিত করেছে উভয় দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম।

চুক্তিতে বলা হয়, কোনো একটি দেশ বহিঃশত্রুর হামলার শিকার হলে সেটিকে আগ্রাসন হিসেবে দেখবে দু’পক্ষই। এছাড়াও, দু’দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির কথাও বলা হয়েছে এতে।

চুক্তির পর পাকিস্তান প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, এই চুক্তি দুই দেশের নিরাপত্তা জোরদার করা, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠা এবং যৌথ প্রতিরোধশক্তি বাড়ানোর প্রতিশ্রুতি বহন করে। এতে প্রায় আট দশক ধরে চলে আসা ঐতিহাসিক অংশীদারত্ব, ভ্রাতৃত্ব ও ইসলামী সংহতির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিশ্লেষকরা ধারণা করছেন, পারমাণবিক শক্তিধর ইসলামাবাদের সাথে রিয়াদের এই সমঝোতা কয়েক দশকের পুরনো নিরাপত্তা অংশীদারিত্বকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে।

এর আগে, সৌদি আরব সফররত শাহবাজ শরিফ ইয়ামামা প্রাসাদে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সৌদি যুবরাজ। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়া হয়। পরে সৌদি আরবের যুবরাজের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বৈঠক করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী