ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৯ দুপুর

সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী আটক

সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় চট্টগ্রামের রাউজানের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী ইরফান আহমেদকে (৫২) গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে আটকের পর আখাউড়া থানা পুলিশের হস্তান্তর করা হয়েছে। গ্রেফতার ইরফান আহমেদ চট্টগ্রামের রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদেও রয়েছেন।

আরও পড়ুন

আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ পরিদর্শক আব্দুস সাত্তার জানান, ভারতে যাওয়ার সময় ইরফান আহমেদ চৌধুরী নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভাঙচুর, লুটসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। আমরা চট্টগ্রামের রাউজান থানার ওসির সঙ্গে যোগাযোগ করেছি, তিনি মামলার বিষয় নিশ্চিত করেছেন। তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের তেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

বিজয়নগরে মাটির নিচে মিলল সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় পণ্য

রেলের অব্যবস্থাপনার সুযোগ নিচ্ছে একটি মহল: প্রতিমন্ত্রী

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন

গাইবান্ধায় ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর, বিক্রি ১ লাখ টাকায়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে গঙ্গাচড়ায় একটি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত