ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৮ দুপুর

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অরুণ চন্দ্র বর্মণ নামে এক যুবকের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু। প্রতীকী ছবি

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অরুণ চন্দ্র বর্মণ (৩৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা তাতীপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। অরুণ চন্দ্র ওই এলাকার নির্মল চন্দ্র বর্মনের ছেলে। স্থানীয় ইউপি সদস্য গোলাম রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, গতকাল সোমবার সকালে অরুণ চন্দ্রের বাড়িতে ছাদ ঢালাইয়ের কাজ চলছিলো। এসময ঘরের উপরে থাকা বিদ্যুৎ সংযোগের তার খুলে দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

এবিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় একটি ইউডি মামলা দায়ের করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ব্লক রেইডে গ্রেপ্তার ৭

৩২ অধিনায়ক পেলেন ‘ক্যাপ্টেনস কার্ড

জ্বালানি সংকটে বন্ধ খুলনার ৬ বিদ্যুৎকেন্দ্র, বেড়েছে লোডশেডিং

ইরানের সঙ্গে চুক্তির খুবই কাছাকাছি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

৬০ কিমি বেগে দেশের ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা

ফুটবল ক্লাব কিনলেন মেসি