ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৪৮ দুপুর

বগুড়ার আদমদীঘিতে ওয়ার্ড আ‘লীগ সভাপতি গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে ওয়ার্ড আ‘লীগ সভাপতি গ্রেফতার। ছবি : দৈনিক করতোয়া

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক ওরফে মনজু (৫০)কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আজিজুল হক ওরফে মনজু আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির দত্তবাড়িয়া হিন্দুপাড়ার আহমেদ আলীর ছেলে। সে নসরতপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামীলীগের  সভাপতি।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মিরা বিএনপি অফিসে হামলা, শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিতে অগ্নিসংযোগ ও চেয়ার, আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করা সংক্রান্ত ঘটনায় ২০২৪ সালের ২৫ আগস্ট আওয়ামীলীগের নেতা-কর্মীদের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫০ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়।

আরও পড়ুন

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃত আজিজুল হক ওরফে মনজুকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখন থেকে মাতৃত্বকালীন ছুটি পাবেন ঢাবির নারী শিক্ষার্থীরা 

ফুটপাত ও সড়ক দখলমুক্তে ১ এপ্রিল থেকে ডিএমপির অভিযান

৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পেলাম না: নাসীরুদ্দিন পাটওয়ারী

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে বরকে উপহার হিসেবে দেওয়া হয়েছে ৫ লিটার অকটেন

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন নারী-শিশুসহ ৩৩ বাংলাদেশি

মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে: সমাজকল্যাণ মন্ত্রী