ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৫২ সকাল

জুলাই অভ্যুত্থান

আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলায় ১৬ জনের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলায় ১৬ জনের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ আজ, ছবি: সংগৃহীত।

জুলাই আন্দোলনে গত বছর ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় ৫ মরদেহ ও ১ জনকে জীবিত পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে আজ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই মামলার সাক্ষ্যগ্রহণ হবে। রোববার সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন, তাদের হাতে অকাট্য প্রমাণ রয়েছে। এই তথ্য-প্রমাণ দিয়ে পৃথিবীর যে কোনো আদালতে অভিযুক্তদের বিচার করা সম্ভব।

শুনানিতে, সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার এই ট্রাইব্যুনালে হবে কি না— এমন প্রশ্ন তোলেন ট্রাইব্যুনাল-২। পরে চিফ প্রসিকিউটর বলেন, এই বিতর্ক অহেতুক, ট্রাইব্যুনাল আইনে ওই বাহিনীর সদস্যদের বিচারের ক্ষমতা দেয়া আছে।

আরও পড়ুন

অপরদিকে, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ সাক্ষ্য দেবেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। এছাড়া, জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা নাহিদ ইসলামও সাক্ষ্য দিতে পারেন।

এর আগে, জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত, প্রত্যক্ষদর্শী, চিকিৎসক ও রাজসাক্ষীসহ, এখন পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ৪৫ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর

খিলগাঁওয়ে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে পিকআপচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই তরুণের

ঈদের দ্বিতীয় দিনে কক্সবাজারে পর্যটকের ঢল

টেকনাফে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত