ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:১৯ বিকাল

নীলফামারীর সৈয়দপুরে চক্ষু চিকিৎসাসেবা পেলেন ৭০০ রোগী

নীলফামারীর সৈয়দপুরে চক্ষু চিকিৎসাসেবা পেলেন ৭০০ রোগী। ছবি : দৈনিক করতোয়া

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব কুতুবুুল আলম চ্যারিটি ফাউন্ডেশন ঈদ এ মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ইকু গ্রুপের সহযোগিতায় গতকাল শনিবার স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলা চত্বরে ওই চক্ষু ক্যাম্পটির আয়োজন করে।

মরিয়ম চক্ষু হাসপাতালের বাস্তবায়নে সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত  চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৭০০ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এছাড়াও ১২০ রোগীকে ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়।

এর আগে সকালে চক্ষু চিকিৎসা ও ছানি অপারশেন ক্যাম্পটির শুভ উদ্বোধন করেন, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার  মো: নুর-ই-আলম সিদ্দিকী। এতে স্বাগত বক্তব্য রাখেন, আলহাজ¦ কুতুবুুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শিল্প পরিবার ইকু গ্রুপের প্রধান নির্বাহী (সিইও) মো: ইরফান আলম ইকু।

আরও পড়ুন

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মরিয়ম চক্ষু হাসপাতালের উপ-মহা-ব্যবস্থাপক জাকির হোসেন, ব্যবস্থাপক মো: আহসানুজ্জামান, চিকিৎসক মুরাদ ইবনে হাফিজ, লিমন সরকার, সাংবাদিক এম.আর আলম ঝন্টু ও ফাউন্ডেশেনের সদস্য সচিব নওশাদ আনসারী প্রমুখ।

হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সামিউল, রাজা, রাব্বি, আলাউদ্দিন, শিশির, আনন্দ, রাজা প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ভ্রমণে আগ্রহীদের সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

আর্থিক অনিয়মের অভিযোগে কুষ্টিয়ায় এনসিপির দুই নেতাকে শোকজ

নয়ছয় না করে রাষ্ট্রপতিকে বিদায় করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরাকের গোয়েন্দা সদরদপ্তরে ড্রোন হামলা

যুদ্ধের মধ্যে উন্মুক্ত ময়দানে ঈদের নামাজ পড়ল ইরানিরা

কিশোরগঞ্জে ঈদের দিন নিরাপদ বৃদ্ধাশ্রমে উপহার পাঠালেন ডিসি