ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৯ দুপুর

‘অপু বিশ্বাসকে তামান্নার মতো লাগে’

‘অপু বিশ্বাসকে তামান্নার মতো লাগে’, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ঘিরে ভক্তদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ভক্তরা প্রায়ই তার চেহারার মিল খুঁজে পান বলিউড ও দক্ষিণী নায়িকাদের সঙ্গে। অপু বিশ্বাস বলেন, ভক্তরা তিনজন নায়িকার সঙ্গে আমার চেহারার মিল খুঁজে পান। মেকআপ ছাড়া দেখলে তামান্না ভাটিয়ার সঙ্গে তুলনা করেন। আবার শুকিয়ে গেলে কিয়ারা আদভানি মনে হয়। অনেক সময় সারা আলী খানের সঙ্গেও মিল খুঁজে পান অনেকে। 

শুধু ভক্তরাই নয়, আরেক চিত্রনায়িকা মিষ্টি জান্নাতও মনে করেন-অপু বিশ্বাসকে দেখতে দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার মতো লাগে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে অপু বিশ্বাসের মন্তব্য নিয়ে তৈরি একটি ফটোকার্ড শেয়ার করেন মিষ্টি জান্নাত। সেখানে তিনি লিখেন- ‘অপু বিশ্বাস দিদি, তুমি দেখতে তামান্না ভাটিয়ার মতো।’

এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনায় মেতে উঠেছেন ভক্তরা। অনেকেই মিষ্টি জান্নাতের সঙ্গে সহমত পোষণ করে মন্তব্য করছেন। আবার অনেকে ঠাট্টাও করেছেন। কারণ, মিষ্টি জান্নাতের সঙ্গে অপু বিশ্বাসের প্রাক্তন শাকিব খানকে জড়িয়ে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছে। সেখানে এই নায়িকার মুখে অপু বন্দনাতে খানিকটা অবাকও হয়েছেন ভক্তরা। 

আরও পড়ুন

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। এরপর ‘তুই আমার রানী’, ‘আমার প্রেম তুমি’, ‘চিনিবিবি’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও। গত বছরে শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী। পরে অবশ্য সংবাদ সম্মেলন ডেকে তিনি জানান, পুরো বিষয়টিই আদতে গুজব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে ২৪টি ভারতীয় চো*রা*ই গরু উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমনিরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ৮

কমলনগরে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত ৭টি দোকান, ২ কোটি টাকার ক্ষতি

কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ প্রকাশ