ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩০ দুপুর

ডাকসুর নতুন নেতৃত্বকে স্বাগত জানালো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ডাকসুর নতুন নেতৃত্বকে স্বাগত জানালো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফলের পর নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একইসঙ্গে সকলকে সাথে নিয়ে মিলেমিশে কাজ করতে নতুন নেতৃত্বকে আহ্বান জানিয়েছে সংগঠনটি।আজ (বুধবার) আন্দোলনের সভাপতি রিফাত রশিদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের ডাকসু ও হল সংসদ নির্বাচন দেশের শিক্ষার্থীদের জন্য গণতান্ত্রিক উত্তরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ। দীর্ঘদিনের ভোটাধিকার লড়াই ও ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের ধারাবাহিকতায় অনুষ্ঠিত এই নির্বাচনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সকল প্রার্থীদের অভিনন্দন জানিয়ে শিক্ষার্থীদের ধন্যবাদও জানিয়েছে।সংগঠনটি বলেছে, নতুন নির্বাচিত নেতারা যেন দায়িত্ব পালনে ইনসাফ কায়েম রাখেন, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে কাজ করেন এবং শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেন। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ডাকসুর সফলতা দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনেও উদাহরণ হিসেবে কাজ করবে।

আরও পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায়, ডাকসু-২০২৫-এর মধ্য দিয়ে বাংলাদেশ দীর্ঘদিন পর ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক যাত্রায় উত্তরণ করেছে। আমরা আশা করি, নির্বাচনে যারা জয়ী হয়েছেন, তারা দায়িত্বশীলভাবে কাজ করবেন এবং শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় রেখে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবেন।বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদেরও ডাকসুর নতুন নেতৃত্বকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সকলে একত্রিত থেকে নতুন নেতৃত্বকে সহযোগিতা করবেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী রাখবেন এবং বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ

নিহত পরিবারকে ২৫ হাজার ও আহতদের ১৫ হাজার টাকা দেবে সরকার

পিএসএলের উদ্বোধনী দিনে মুস্তাফিজ-ইমনদের ম্যাচ

পদ্মায় বাসডুবির ঘটনায় ১৬ মরদেহ উদ্ধার

চট্টগ্রাম বিমানবন্দরে একদিনে আরও ৭ ফ্লাইট বাতিল