ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:২৬ সকাল

কাতারে ইসরায়েলি হামলার নিন্দা বাংলাদেশের

কাতারে ইসরায়েলি হামলার নিন্দা বাংলাদেশের, ছবি: সংগৃহীত।

সম্প্রতি কাতারে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড কাতারের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার পাশাপাশি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করে বাংলাদেশ। এই বেআইনি ও বিনাপ্ররোচনায় হামলার মুখে বাংলাদেশ ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র কাতারের সরকার ও জনগণের পাশে অবিচল সংহতি প্রকাশ করেছে।

আরও পড়ুন

এতে আরও উল্লেখ করা হয়, এ ঘটনা আঞ্চলিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক শান্তি ও প্রতিষ্ঠিত আন্তর্জাতিক রীতিনীতির প্রতি ইসরায়েলের অব্যাহত অবজ্ঞার আরেকটি ইঙ্গিত। এ ধরনের কর্মকাণ্ড শান্তি ও নিরাপত্তার জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টাকে দুর্বল করে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে জাতিসংঘ এবং সংশ্লিষ্ট অংশীদারদের জবাবদিহিতা নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধা বজায় রাখার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জাতীয় ঈদগাহে মুসল্লির ঢল

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর নামাজ আদায়

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

ন্যাটো মিত্রদের কাপুরুষ বললেন ট্রাম্প

সদরঘাটে লঞ্চের ধাক্কা, ৪৯ ঘণ্টা পর নিখোঁজ মিরাজের মরদেহ উদ্ধার