ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১৩ সকাল

নতুন মাইলফলক স্পর্শ রোনালদোর, হাল্যান্ডের ৫ গোল

নতুন মাইলফলক স্পর্শ রোনালদোর, হাল্যান্ডের ৫ গোল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপ অঞ্চলে ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য গতকালকের রাতটা ছিল মনে রাখার মতো। গোলের আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন পর্তুগিজ যুবরাজ। তার স্মরণীয় দিনটিতে হাঙ্গেরিকে ৩-২ গোলে হারিয়েছে পর্তুগালও। পর্তুগিজ স্ট্রাইকার পর্তুগালের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ৩৯তম গোলটি করেছেন, যা বাছাইয়ে যৌথ সর্বোচ্চ। তিনি পাশে বসেছেন গুয়াতেমালার কার্লোস রুইজের। ৪০ বছর বয়সী পর্তুগিজ তারকার এখন আন্তর্জাতিক গোল সংখ্যা ১৪১।

পুস্কাস অ্যারেনায় তার মাইলফলক স্পর্শ করা গোলটি আসে পেনাল্টি থেকে ৫৮ মিনিটে। ২১ মিনিটে ভার্গার গোলে এগিয়ে গিয়েছিল হাঙ্গেরি। ৩৬ মিনিটে পর্তুগাল বের্নার্দো সিলভার গোলে সমতা ফেরায়। রোনালদোর গোলের পর ৮৪ মিনিটে ভার্গা আবার হাঙ্গেরির স্কোর ২-২ করেছিলেন। তাতে দলটার একটি পয়েন্ট প্রাপ্তির সম্ভাবনা জোরালো হয়ে ওঠে। কিন্তু দুই মিনিট বাদে গোল করে পর্তুগালকে নাটকীয় এক জয় এনে দেন কান্সেলো। এই জয়ে এফ গ্রুপে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পর্তুগাল।  

বাছাইয়ে স্মরণীয় রাত কাটিয়েছেন নরওয়ের আর্লিং হাল্যান্ডও। মলদোভার বিপক্ষে একাই পাঁচ গোল করেছেন তিনি। বদলি থেলো অ্যাসগ্যার্ডও কম ছিলেন না। তিনি জাল কাঁপিয়েছেন চারবার। দুজনের গোল উৎসবে ১১-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে নরওয়ে। তাতে ১৯৯৮ সালের পর বিশ্বকাপের মূল পর্বে খেলার পথে আরও বড় এক ধাপ এগিয়েছে তারা। আই গ্রুপে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান তাদের। দুইয়ে থাকা ইতালির চেয়ে পয়েন্ট ব্যবধান ৬।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি