ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৫৪ দুপুর

গাইবান্ধার সাদুল্লাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু। প্রতীকী ছবি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাড়ির উঠানে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আদুরী আক্তার(৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ইদিলপুর ইউনিয়নের কুঞ্জমহিপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত আদুরী আক্তার কুঞ্জমহিপুর গ্রামের আতোয়ার রহমানের মেয়ে।

স্বজনরা জানায়, ওইসময় আদুরী বাড়ির উঠানে খেলছিল। এরইমধ্যে সবার অজান্তে পাশের পুকুরে পড়ে যায় সে। কিছুক্ষণ পর পুকুরের পানিতে মৃত অবস্থায় ভাসতে দেখে দ্রুত তাকে উদ্ধার করা হয়। এ বিষয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুপদ হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর

খিলগাঁওয়ে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে পিকআপচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই তরুণের

ঈদের দ্বিতীয় দিনে কক্সবাজারে পর্যটকের ঢল

টেকনাফে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত