ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৪৪ দুপুর

পাবনার চাটমোহরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

পাবনার চাটমোহরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু। প্রতীকী ছবি

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: ঢাকা-রাজশাহী রেলপথের চাটমোহরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধ (৫৫) নিহত হয়েছেন। তিনি রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন বলে জানা গেছে।

সিরাজগঞ্জ জিআরপি থানার পুলিশ খবর পেয়ে শনিবার সকালে লাশ উদ্ধার করে নিয়ে গেছে। স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে বামনগ্রাম এলাকায় ওই ব্যক্তি ঘোরাফেরা করছিল। অনেকে তাকে দেখে মানসিক ভারসাম্যহীন আবার অনেকে ভিক্ষুক ধারণা করছিল।

আরও পড়ুন

সন্ধ্যার দিকে তিনি রেললাইন ধরে হাঁটার সময় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল উদ্দিন জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদক নিয়ে বিরোধের জেরে হামলায় ছাত্রদল-যুবদল নেতা আহত

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর