ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৫ দুপুর

সুন্দরবনে মাছ ধরতে যাওয়ার পথে ৯ বোতল কীটনাশকসহ আটক ২

সুন্দরবনে মাছ ধরতে যাওয়ার পথে ৯ বোতল কীটনাশকসহ আটক ২

বিষ দিয়ে মাছ ধরার উদ্দেশে সুন্দরবনে ঢোকার সময় জেলে নামধারী দুই দুর্বৃত্তকে আটক করেছেন স্মার্ট প্যাট্রলিং টিমের বন রক্ষীরা।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আটক দুই জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে রোববার (৭ সেপ্টম্বর) রাতে পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের ভোলা টহল ফাঁড়ির পানিরঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক দুর্বৃত্তরা হলেন- বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের খলিল হাওলাদার (৪৫) ও শহিদুল ইসলাম হাওলাদার (৫০)। তাদের কাছ থেকে একটি নৌকা, বেশ কিছু জাল এবং ৯ বোতল কীটনাশক জব্দ করা হয়েছে। 

আরও পড়ুন

পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান, একদল জেলে ছদ্মবেশী দুর্বৃত্ত বিষ (কীটনাশক) বহন করে নৌকা নিয়ে গোপনে বনে প্রবেশ করছে, এমন সংবাদ পান স্মার্ট টিমের সদস্যরা। পরে স্মার্ট টিমের টিম লিডার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে বনরক্ষীরা কীটনাশকসহ দু’জনকে আটক করেন। এদের সঙ্গে আরও লোকজন জড়িত থাকতে পারে। তাদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।

এসিএফ রানা দেব জানান, আটক দুই জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে সোমবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে ২৪টি ভারতীয় চো*রা*ই গরু উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমনিরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ৮

কমলনগরে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত ৭টি দোকান, ২ কোটি টাকার ক্ষতি

কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ প্রকাশ