ভিডিও রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:২০ বিকাল

বগুড়ার শিবগঞ্জে ১৮ পিচ ইয়াবা ও হিরোইনসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে ১৮ পিচ ইয়াবা ও হিরোইনসহ গ্রেফতার ৩

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও হিরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গত শুক্রবার রাতে উপজেলার রায়নগর ইউনিয়নের নাগরকান্দি হাতীবান্ধা গ্রামস্থ রংপুর-বগুড়া মহাসড়কের পূর্ব পাশে রনির গ্যারেজের সামনে  লিটন মিয়াকে (৪৫) ১৮ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

লিটন হাতীবান্ধা গ্রামের আব্দুল গফুরের ছেলে। অপরদিকে ২ দশমিক ৮০ গ্রাম হিরোইনসহ মহাস্থান নামাপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে আবুল কালাম (৬০) ও মৃত বাবুলের ছেলে জাকির হোসেনকে (৪৬) গ্রেফতার করেছে থানা পুলিশ।

আরও পড়ুন

শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান বলেন, মাদক বিক্রির অভিযোগে মাদকসহ হাতেনাতে  তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুবাইয়ে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে পাকিস্তানি নিহত

জাতীয় নাগরিক পার্টির নারী সংগঠনের আত্মপ্রকাশ আজ

ইরান থেকে মিসাইল নিক্ষেপ, লেবানন থেকে ইসরায়েলে ছোড়া হলো রকেট

প্রথমবারের মতো ইরানের তেলক্ষেত্র লক্ষ্য করে ইসরায়েলের হামলা

তামিমের সেঞ্চুরির পর আফিফ-নাহিদের বলে জয় বিসিবি একাদশের

আন্তর্জাতিক নারী দিবস আজ