ভিডিও রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৮ দুপুর

হাসিনা-কাদের-শামীম ওসমানসহ ৪৫ আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে হত্যা মামলা

হাসিনা-কাদের-শামীম ওসমানসহ ৪৫ আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে হত্যা মামলা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের মোহাম্মদ সজীব (১৭) নামে এক তরুণ গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানসহ ৪৫ জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাতপরিচয় ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।

নিহত সজীবের বাবা সালাউদ্দিন (৩৬) নারায়ণগঞ্জ আদালতে আবেদন করলে আদালতের নির্দেশনাক্রমে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলা হয় বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।

মামলায় অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (৭২), কৃষকলীগের সাবেক কোষাধ্যক্ষ আব্দুল মতিন প্রধান (৬২), সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও নাসিক ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি (৫৫) এবং সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল (৪২) প্রমুখ।

আরও পড়ুন

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তেভোগী সজীব চিটাগাংরোডের শিমরাইলের আহসান উল্লাহ সুপার মার্কেটের বিক্রমপুর হার্ডওয়্যার নামের দোকানে কর্মচারী হিসেবে চাকরি করতেন। তিনি গত বছরের ২১ জুলাই শিমরাইল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আন্দোলন করাকালে গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় কৃষক নিহত

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই

হামে মৃত্যুর অন্যতম কারণ পুষ্টির ঘাটতি: স্বাস্থ্যমন্ত্রী 

মোটরসাইকেলে অগ্রিম আয়কর না বসাতে এনবিআরে স্মারকলিপি 

রিজওয়ানকে ফেরালেন তাইজুল, লিড পাবে বাংলাদেশ ? 

কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে ৮০ জনেরও বেশি মৃত্যু