ভিডিও মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৫৯ এএম

প্রথমবারের মতো ইউক্রেনের সরকারি ভবনে রাশিয়ার হামলা

প্রথমবারের মতো ইউক্রেনের সরকারি ভবনে রাশিয়ার হামলা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো ইউক্রেনে সরকারি ভবনে হামলা চালিয়েছে রাশিয়া। রোববার (৭ সেপ্টেম্বর) রাতভর চালানো হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কিয়েভে অবস্থিত মন্ত্রিপরিষদ ভবন। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

ইউক্রেনের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তাকাচেঙ্কো জানান, এই হামলায় প্রথমবারের মতো কিয়েভের পেচেরস্কি জেলার মন্ত্রিপরিষদ ভবনে আগুন লাগে। উদ্ধারকারীরা আগুন নেভাচ্ছেন। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো ফেসবুকে এক পোস্টে বলেন, শত্রুরা প্রতিদিন সারা দেশে আমাদের জনগণকে আতঙ্কিত করছে। ভোরে রাশিয়ার আক্রমণে কিয়েভের মন্ত্রিপরিষদ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রথমবারের মতো ভবনটিতে আঘাত হানা হয়েছে। রাজধানীর অন্য স্থানে একটি গুদাম, ১৬ তলা আবাসিক ভবন এবং একটি চার তলা ভবনে হামলা হয়েছে। অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।

আরও পড়ুন

ইউক্রেনীয় বিমানবাহিনীর দাবি, রাশিয়া এক রাতেই ৮০৫টি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে অনেকগুলো প্রতিহত করা হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নয়টি ক্ষেপণাস্ত্র এবং ৫৬টি ড্রোন ৩৭টি স্থানে আঘাত করেছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানান, ড্রোন আক্রমণের পর ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছিল। এতে এক নবজাতকসহ অন্তত ৩ জন নিহত ও প্রায় ১৮ জন আহত হয়েছেন।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান বাহিনী রাতভর ইউক্রেন থেকে আসা কমপক্ষে ৬৯টি ড্রোন ধ্বংস করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের বাহিনী ক্রাসনোদার ক্রাইয়ে ২১টি, ভোরোনেজ অঞ্চলে ১৩টি ও বেলগোরোড অঞ্চলে ১০টি ইউক্রেনীয় ড্রোন হামলা প্রতিহত করেছে। বাকি ইউক্রেনীয় ড্রোনগুলো রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ধ্বংস করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনের ফরোয়ার্ডের সাড়ে আট বছরের কারাদণ্ড

আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা নেতানিয়াহুর

বেলজিয়ামের জালে মিশরের গোল

ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন, শুক্রবারের মধ্যে খুলছে হরমুজ প্রণালি: ট্রাম্প

আর্জেন্টিনার মতো উরুগুয়েকেও হারাতে চায় সৌদি আরব

দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার