ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৭ দুপুর

গাজা থেকে ইসরায়েলে একাধিক রকেট হামলা

গাজা থেকে ইসরায়েলে একাধিক রকেট হামলা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদ গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরায়েলের নেটিভোট শহরের দিকে দুটি রকেট নিক্ষেপের দায় স্বীকার করেছে। সংগঠনটি টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে যে, তাদের যোদ্ধারা নেটিভোট শহর লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) রোববার (৭ সেপ্টেম্বর) জানায়, গাজা থেকে ছোড়া দুটি রকেটের মধ্যে একটি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ দিয়ে আটকে দেওয়া হয়েছে। অন্যটি জনবসতিহীন খোলা জায়গায় পড়েছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

বিশ্লেষকদের মতে, গাজায় তীব্র অবরোধ ও আগ্রাসন সত্ত্বেও সেখানকার প্রতিরোধ যোদ্ধারা মাঝে মাঝে এমন হামলার মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিতে চায়। অন্যদিকে, ইসরায়েল সাধারণত এই ধরনের ঘটনার পর প্রতিশোধমূলক হামলা চালিয়ে থাকে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজা থেকে ইসরায়েলে বিচ্ছিন্নভাবে রকেট হামলার ঘটনা ঘটছে, যদিও অধিকাংশ ক্ষেত্রেই সেগুলোকে আটকে দেওয়া সম্ভব হয়েছে বা জনবসতিহীন এলাকায় পড়েছে বলে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়। সূত্র: টাইমস অব ইসরায়েল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকিজ ডেইরিতে এরিয়া ম্যানেজার পদে জনবল নিয়োগ

লেবাননে ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনায় ভারতের উদ্বেগ

অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস

জাতীয় সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য আসন বেড়ে ১৫০

এসএসসির খাতায় নম্বর দেয়া নিয়ে যে নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী

হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের