ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১১ সকাল

নওগাঁয় নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

নওগাঁয় নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : নওগাঁর নিয়ামতপুরে নিখোঁজের দুই দিন পর এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। তার নাম মমতা (১১)। সে নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের তল্লা গ্রামের মিনহাজুল ইসলামের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মমতা স্কুলে যাবে বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু সে আর বাড়ি ফিরে আসেনি। একদিন আগে সে স্কুলে নিজের জুতা ফেলে এসেছিল এবং সেই জুতা আনতে গিয়ে ফুফুর বাড়িতে গিয়ে খাবার খায়। এরপর বাড়িতে ফেরার পথে সে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করলেও মমতার কোনো সন্ধান মেলেনি। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বাড়ির পাশে একটি পুকুরে মমতার মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

আরও পড়ুন

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, পুলিশ গিয়ে পুকুর থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫