ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১২ সকাল

বগুড়ার গাবতলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

বগুড়ার গাবতলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, ছবি: প্রতিকী ।

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সিয়াম আল গালিব (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গাবতলী ব্রাক অফিসের সামনে গাবতলী-সারিয়াকান্দি সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত গালিব সারিয়াকান্দির দেবডাঙ্গা গ্রামের মোসলেম মন্ডলের ছেলে। 

জানা গেছে, গালিব বগুড়া টিএমএসএস কলেজ হাসপাতালে চাকরি করেন। প্রতি দিনের মতো তিনি আজ সকাল বেলা বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে গাবতলী ব্রাক অফিসের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মাঝখানে পড়ে ট্রাকের ধাক্কায় মাথায় গুরুত আঘাত পান। আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাবতলী হাসপাতালে নিয়ে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধের কারণে স্থগিত এশিয়ান কাপের ড্র

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প