ভিডিও সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৪১ সকাল

ডাকসু নির্বাচন: সমন্বিত শিক্ষার্থী সংসদের মাহিন সরকারের পর সরে দাঁড়ালেন আরো এক প্রার্থী 

ছবি -সংগৃহীত

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের সরে দাঁড়ানোর ধারা অব্যাহত রয়েছে। জিএস পদে বহিষ্কৃত এনসিপি নেতা মাহিন সরকাররের পর জামাল উদ্দিন খালিদের সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদপ্রার্থী আব্দুল্লাহ ইবনে হানিফ আরিয়ান প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন।
 
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে আরিয়ান প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি ব্যক্তিগত কারণের পাশাপাশি শারীরিক অসুস্থতাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে একই পদে প্রতিদ্বন্দ্বী ও তার বিভাগের বন্ধু আহাদ বিন ইসলাম শোয়েবকে নৈতিক সমর্থন জানান।
 
আরিয়ান তার ফেসবুক পোস্টে লেখেন
“আমার শরীরও ভালো নেই। পাঁচদিন যাবত এক প্রকার বেডে পড়ে আছি, কোনো প্রচারণা সম্ভব হচ্ছে না। ফলে অনেক পিছিয়ে গেছি। শারীরিক ও মানসিক মনোবল নষ্ট হয়ে গেছে।”
 
তার সরে দাঁড়ানোর ঘোষণা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সহপাঠীদের অনেকে তাকে দ্রুত আরোগ্য কামনা করেন এবং ভবিষ্যতে তার সক্রিয় অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরের ঈদযাত্রার নিরাপত্তায় সিরাজগঞ্জে মহাসড়কে মোতায়েন ৬৯৪ পুলিশ

দিনাজপুরের চিরিরবন্দরে ডাম্পট্রাকের ধাক্কায় আগুন, আহত ৬

অনাচার ও বৈষম্যের এই ক্রান্তিকালে বড্ড বেশি প্রয়োজন নজরুলকে

বগুড়ার তালোড়ায় এক বৃদ্ধের লাশ উদ্ধার

বগুড়া সিটি কর্পোরেশনসহ বিভিন্ন বিষয়ে উন্নয়নের কথা শুনালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ায় আত্মহত্যার চেষ্টাকারী পুলিশ কর্মকর্তার মৃত্যু