ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৪৫ দুপুর

ডুব দিয়ে কাদার ভেতর থেকে উঠতে হয়: জয়া আহসান

জয়া আহসান

বিনোদন ডেস্কঃ দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ব্যক্তিজীবন নিয়ে প্রচুর কৌতূহল তার ভক্ত-অনুরাগীদের। যদিও তার অভিনয়ের গভীরতায় বুঁদ হয়ে যান দর্শকরা। তার সৌন্দর্যের নিরিখেও সমসাময়িক অনেক অভিনেত্রীর চেয়ে এগিয়ে তিনি। তারপরও ব্যক্তিগত কষ্ট নিয়ে খুব বেশি কথা বলতে অভ্যস্ত নন, তবু কবিতায় যেন নিজের জীবনযুদ্ধের অজানা গল্পই বললেন অভিনেত্রী।

 

ছোটপর্দার টেলিভিশনে যাত্রা শুরুর পর দীর্ঘ পথ পেরিয়েছেন। মাঝে জীবনে ওঠাপড়া দেখেছেন বিস্তর। ১৩ বছরের দাম্পত্যজীবনে ভাঙন। তার পর থেকেই যেন ‘একলা চলো রে’ নীতিতে বিশ্বাসী জয়া আহসান। এ মুহূর্তে হাতে তার প্রচুর কাজ। বাংলাদেশের ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ে যেমন প্রশংসিত হয়েছেন, তেমনই  কলকাতার ‘পুতুল নাচের ইতিকথা’তেও সমাদৃত তার অভিনয়। তবে কোনো সাফল্যই যে একদিনে আসেনি সেটাই জানালেন অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে জাহিদ হাসান নামে এক ব্যক্তির লেখা নিয়ে জয়া লিখেছেন, জীবনের কোনো সফলতাই শাপলা ফুলের মতো নয় যে, পুকুরের ওপর ভেসে থাকবে আর তুমি গিয়ে ছিঁড়ে আনবে। জীবনের সফলতা শোল মাছ ধরার মতো, ডুব দিয়ে কাদার ভেতর থেকে ওঠাতে হয়।

আরও পড়ুন

জয়া কখনো ঢাকাই শাড়ি পরে ছবি তুলে বিতর্কে জড়িয়েছেন। আবার কখনো জানিয়েছেন, জীবনে খুশি থাকাটাই তার কাছে অগ্রাধিকার। তাই বাড়ির লোকজন, বাগান ও পোষ্যকে নিয়ে অবসর কাটান বলেই জানান অভিনেত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা