ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

নিরাপত্তা শঙ্কায় বিসিবি সভাপতি, গানম্যান চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

স্পোর্টস ডেস্কঃ  অক্টোবরের বোর্ড নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা শঙ্কায় পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এই পরিস্থিতিতে তার নিরাপত্তায় গানম্যান নিয়োগের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিসিবি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর চিঠি পাঠান।

চিঠিতে বলা হয়, আসন্ন পরিচালনা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সভাপতির নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। কারণ আমিনুল ইসলামকে বোর্ডের কর্মকাণ্ড পরিচালনায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত যাতায়াত করতে হয়। তাই যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গানম্যান নিয়োগ প্রয়োজন।

যদিও একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নিরাপত্তা হুমকির বিষয়টি নিশ্চিত করেছেন আমিনুল ইসলাম। তিনি জানান, কয়েক দিন আগে অজ্ঞাত নম্বর থেকে ফোনে হুমকি দেওয়া হয়। তাকে বলা হয়, ‘ইলেকশন না করলে ভালো হয়।’ এ ঘটনায় ভয়ও পাচ্ছেন তিনি।

আরও পড়ুন

আগামী অক্টোবরের নির্বাচনে ঢাকা বিভাগ কিংবা জেলা কাউন্সিলর হয়ে পরিচালক পদে লড়ার সম্ভাবনা রয়েছে জাতীয় দলের সাবেক এই অধিনায়কের। নির্বাচনে অংশ না নিতে তাকে চাপ দেওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। এরই মধ্যে নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গানম্যান চেয়ে চিঠি দিয়েছে বিসিবি।

উল্লেখ্য, ৪ অক্টোবর অনুষ্ঠেয় বিসিবি নির্বাচনে তামিম ইকবাল ও সাবেক সভাপতি ফারুক আহমেদও প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান