ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩৬ সকাল

শ্রীলঙ্কায় বাস দুর্ঘটনায় নিহত ১৫

শ্রীলঙ্কায় বাস দুর্ঘটনায় নিহত ১৫

শ্রীলঙ্কায় একটি যাত্রীবাহী বাস প্রায় এক হাজার ফুট (৩০০ মিটার) গভীর খাদে পড়ে গেলে অন্তত ১৫ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। অপর একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। 

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) এএফপি বার্তা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে পাহাড়ি এলাকা এল্লায়, যা রাজধানী কলম্বো থেকে ১৩০ কিলোমিটার পূর্বে অবস্থিত। শ্রীলঙ্কার গণমাধ্যম দ্য আইল্যান্ড জানিয়েছে, বাসটিতে মূলত টানগালের পৌরসভার কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা ছিলেন, যারা এল্লায় ছুটি কাটাতে এসেছিলেন।

দ্য ডেইলি মিরর পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, নিহতদের মধ্যে বাসচালক এবং নয়জন নারীও রয়েছেন। বাসে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। আহতদের বাদুল্লা টিচিং হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। মে মাসের পর এটিই দ্বীপরাষ্ট্রটিতে ঘটে যাওয়া সবচেয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। ওই মাসে কোটমালে এলাকায় বাস দুর্ঘটনায় ২৩ জন যাত্রী নিহত হয়েছিলেন।

আরও পড়ুন

শ্রীলঙ্কার পার্বত্য এলাকার আঁকাবাঁকা সড়কগুলো বিশ্বের অন্যতম বিপজ্জনক সড়কপথ হিসেবে পরিচিত। ২ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশটিতে প্রতি বছর গড়ে তিন হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলা 

পদ্মাপাড়ে স্বজনদের আহাজারি, নিহত বেড়ে ২৬

স্বাধীনতা দিবসে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন, তদন্তে চার সদস্যের কমিটি

যুদ্ধ বন্ধের শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর