ভিডিও বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৫:৩০ এএম

ট্রাম্পের শুল্কে ব্রাজিলের রপ্তানিতে ধস

সংগৃহিত,ট্রাম্পের শুল্কে ব্রাজিলের রপ্তানিতে ধস

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ৫০ শতাংশ শুল্কের কারণে চলতি বছরের আগস্টে ব্রাজিলের যুক্তরাষ্ট্রে রপ্তানি ১৮.৫ শতাংশ কমেছে।

ট্রাম্প গত ৬ আগস্ট ল্যাটিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে একাধিক ব্রাজিলীয় পণ্যের ওপর সর্বোচ্চ শুল্কহার আরোপ করেন।

ট্রাম্প অভিযোগ করেন, ব্রাজিল তার মিত্র সাবেক কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সঙ্গে অবিচার করছে।

বলসোনারো বর্তমানে একটি মামলায় অভিযুক্ত, যেখানে দাবি করা হয়েছে তিনি ২০২২ সালের অক্টোবরে নির্বাচনে হেরে যাওয়ার পর বিজয়ী বামপন্থি নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভার শপথগ্রহণ ঠেকাতে অভ্যুত্থানের ষড়যন্ত্র করেছিলেন। এ মামলার রায় আগামী সপ্তাহে আসতে পারে।

বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের পাঞ্জাব, উপ-নির্বাচন স্থগিত
ব্রাজিলের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে যুক্তরাষ্ট্রে ব্রাজিলের রপ্তানি কমে দাঁড়ায় ২.৭৬ বিলিয়ন ডলারে, যেখানে আগের বছরের একই সময়ে রপ্তানি ছিল ৩.৩৯ বিলিয়ন ডলার।

আরও পড়ুন

তবে চীন, আর্জেন্টিনা ও মেক্সিকোতে রপ্তানি বাড়ায় ব্রাজিলের মোট রপ্তানিতে সামান্য বৃদ্ধি দেখা গেছে।

শুল্কের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্রাজিলিয়ান পণ্যের মধ্যে রয়েছে চিনি। যার রপ্তানি কমেছে ৮৮.৪ শতাংশ। তাজা গরুর মাংসের রপ্তানি কমেছে ৪৬.২ শতাংশ।

যদিও প্রায় ৭০০টি ব্রাজিলিয়ান পণ্যকে শুল্কের বাইরে রাখা হয়েছে।


সূত্র: এএফপি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনার ভাঙন আতঙ্কে নির্ঘুম বেড়ার নদীপাড়ের মানুষ

দেশের ৪ বিভাগে ভারী বৃষ্টির আভাস

রংপুরের তারাগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড

সিরাজগঞ্জে দুই ধর্ষক গ্রেফতার

এই বাজেট চানাচুর মার্কার মতো, শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হবে

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষকের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড