ভিডিও শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৪ দুপুর

নাফ নদীতে ভেসে এলো যুবকের মরদেহ

নাফ নদীতে ভেসে এলো যুবকের মরদেহ

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নাফ নদী টেকনাফের হ্নীলা দমদমিয়া বিআইডব্লিউ ঘাট এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ নৌ-পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক আতিকুল হক।

আরও পড়ুন

তিনি বলেন, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে নাফ নদীর হ্নীলা দমদমিয়া বিআইডব্লিউ ঘাট এলাকায় ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গায়ে পরনে হাত লম্বা একটি গেঞ্জি ও প্যান্ট ছিলো। উদ্ধার ব্যক্তির বয়স আনুমানিক (৩৫) হবে।

তিনি আরও বলেন, উদ্ধার ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্ক কোনো যুদ্ধে জড়াবে না: এরদোগান

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

উইকিপিডিয়ায় যুক্ত হলো শহীদ শরীফ ওসমান হাদির জীবনী

ঝড়ের সময় রাজধানীতে সীমানা প্রাচীর ধসে প্রাণ গেল নারীর

৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা