ভিডিও মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮ দুপুর

এমিরেটসের কমার্শিয়াল টীমে গুরুত্বপূর্ণ ৫ নিয়োগ

উড়োজাহাজ বহর ও নেটওয়ার্ক বিস্তার এবং নতুন প্রোডাক্ট চালুর ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সঙ্গতি রেখে এমিরেটস এয়ারলাইন তাদের কমার্শিয়াল টীমে পাঁচজন অভিজ্ঞ ব্যাক্তিকে নিয়োগ প্রদান করেছে। এমিরেটসের নির্বাহী ভাইস-প্রেসিডেন্ট (প্যাসেঞ্জার সেলস এবং কান্ট্রি ম্যানেজমেন্ট) নাবিল সুলতান কমার্শিয়াল টীমকে নেতৃত্ব দেবেন।

নতুন নিয়োগের অংশ হিসেবে ম্যাথিউ স্কট এমিরেটস নেটওয়ার্ক প্যাসেঞ্জার সেলস ডেভেলপমেন্ট টীমের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট হিসেবে বিশ্বজুড়ে এমিরেটসের বিক্রয় এবং অবকাশ টীমের দায়িত্বে থাকবেন। তিনি ইতোপূর্বে এমিরেটস স্কাইকার্গোর ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আবদুল্লাহ আল ওলামা’কে পদোন্নতি দিয়ে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার রিজিয়নাল ক্লাস্টারের ভাইস-প্রেসিডেন্টের দায়িত্ব দেয়া হয়েছে। এর পূর্বে তিনি দূরপ্রাচ্য অঞ্চলের সিনিয়র রিজিয়নাল ম্যানেজার- কমার্শিয়াল অপারেশন্স হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি দূরপ্রাচ্য, পশ্চিম এশিয়া এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের কমার্শিয়াল কার্যক্রম ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেছেন।

সাব সাহারান আফ্রিকা আঞ্চলিক ক্লাস্টারের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে পদোন্নতি পেয়েছেন রশীদ আলার্ধা। তিনি ইতোপূর্বে শ্রীলংকা এবং মালদ্বীপের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্বরত ছিলেন।

আরও পড়ুন

দক্ষিণ এবং মধ্য ইউরোপ আঞ্চলিক ক্লাস্টারের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে পদোন্নতি পেয়েছেন ফ্লাভিও ঘিরিনঘেলি।

পশ্চিম এবং উত্তর ইউরোপ আঞ্চলিক ক্লাস্টারের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে চলতি মাসেই যোগ দেবেন পিয়েরফ্রান্সিসকো ক্যারিনো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে ঢাবির  কর্মসূচি ঘোষণা 

জনগণকে দেয়া সরকারের পতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না: প্রধানমন্ত্রী 

ঢাকায় মোটরবাইকে তেল নেওয়া যাবে সর্বোচ্চ ৫ লিটার

ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিসিবি থেকে ঈদ সামগ্রী পাচ্ছেন ক্রিকেটাররা

ইরানই যুদ্ধের শেষ নির্ধারণ করবে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নয়