ভিডিও রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৪১ দুপুর

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

মাদারীপুরের কালকিনিতে ঘরে ঢুকে সৌদি প্রবাসীর স্ত্রী পাখি আক্তারকে (২৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

৪ সেপ্টেম্বর দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাঝেরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

পাখি আক্তার ওই এলাকার সৌদি প্রবাসী সোহাগ হাওলাদারের স্ত্রী। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া এলাকার দোলোয়ার হোসেন মল্লিকের মেয়ে।

আরও পড়ুন

পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, একদল দুর্বৃত্ত রাতে ঘরের চালায় ঢিল ছুঁড়ে মারে। এ সময় চিৎকার করেন ওই গৃহবধূ। পরে পাখির ছেলে আইজান (৪) ঘরের দরজা খুলে। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে পাখির ছেলে ঘর থেকে বেরিয়ে পাশের বাড়ির লোকজনকে ডেকে আনে। প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মাদারীপুর হাসপাতাল মর্গে পাঠায়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা বলেন, ‘নির্জন এলাকায় একটি বাড়ি হওয়ায় মুহূর্তেই হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাখ লাখ উটকে কেন পাসপোর্ট দিচ্ছে সৌদি আরব?

আখতার হোসেনকে মুঠোফোনে হত্যার হুমকি

বিএনপি ক্ষমতায় গেলে বিডিআর নাম ফিরিয়ে আনা হবে: তারেক রহমান

গিওকারেসের জোড়া গোলে সান্ডারল্যান্ডকে উড়িয়ে দিল আর্সেনাল

বাংলাদেশে প্রাণঘাতী হয়ে উঠছে নিপাহর মতো আরেক ভাইরাস

‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত: ডেপুটি প্রেস সচিব