ভিডিও বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩০ দুপুর

পটুয়াখালীতে রান্নাঘরে সাপের কামড়ে প্রাণ গেলো নারীর

পটুয়াখালীতে রান্নাঘরে সাপের কামড়ে প্রাণ গেলো নারীর

পটুয়াখালীতে রান্নাঘরে সাপের কামড়ে কৃষ্ণ রানি অনিমা (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ২ নম্বর বাঁধঘাট এলাকার নিজ বাড়ির রান্নাঘরে এ ঘটনা ঘটে।

কৃষ্ণ রানি ওই এলাকার স্বপন কুমার শীলের স্ত্রী। স্বপন কুমার স্থানীয়ভাবে ফটোস্ট্যাট ও কম্পিউটারের ব্যবসা করেন।

স্বপন কুমার জানান, সকালে রান্নাঘরে ভাত রান্না করছিলেন কৃষ্ণা রানি। হঠাৎ চিৎকার শুনে সেখানে গিয়ে দেখেন, তিনি বলছেন সাপে কেটেছে। সঙ্গে সঙ্গে তার ক্ষতস্থানের ওপরে কাপড় দিয়ে বেঁধে হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র নার্স রিনা সমাদ্দার বলেন, স্বজনরা জানিয়েছেন, রান্না করার সময় তাকে সাপে কাটে। তবে সাপ তারা সরাসরি দেখতে পাননি। আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি রক্ত সংগ্রহ করেছি। এরপর চিকিৎসক এসে অ্যান্টিভেনম দেওয়ার নির্দেশ দেন। আমরা তা প্রয়োগও করেছি। চিকিৎসা দেওয়া সত্ত্বেও কৃষ্ণ রানিকে বাঁচানো যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অশ্লীলতার দায়ে সরিয়ে নেওয়া হলো নোরা ফাতেহির নতুন গান

নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২

ইয়াহিয়ার সঙ্গে বৈঠক থেকে বিরত থাকার আহ্বান

চা বিক্রেতা নানী-নাতনীর কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হরমুজ প্রণালিতে অভিযানে কখনোই অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ

বগুড়ার কাহালুতে দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান