ভিডিও সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৫ দুপুর

গোবিন্দগঞ্জে ৩৭ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেফতার ৩

গোবিন্দগঞ্জে ৩৭ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেফতার ৩, ছবি: দৈনিক করতোয়া ।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :  গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩৭ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। মূর্তিটি পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছে তিনজন। গত বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে র‌্যাব-১৩ দিনাজপুর, সিটিসি’র অভিযানে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদাবাজার এলাকা থেকে প্রায় কোটি টাকা মূল্যমানের মূর্তিটি উদ্ধার ও পাচারের সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়। 

গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদেরভিত্তিতে বুধবার রাতে র‌্যাব-১৩ দিনাজপুর, সিটিসি’র নায়েক সুবেদার আব্দুর রউফের নেতৃত্বে একটি আভিযানিক দল গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাটাবাড়ী গ্রামের বাগদাবাজার এলাকায় কোটি টাকা মূল্যের ৩৭ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করে। এসময় মূর্তি পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে কাটাবাড়ী ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে মিজানুর রহমান (৩৫), একই এলাকার আব্দুল কুদ্দুস শেখের ছেলে লিটন মিয়া (৩০) ও নীলফামারীর সৈয়দপুর উপজেলার বড়াইগ্রামের অনিল চন্দ্র সরকারের ছেলে শিবু সরকারকে (৩০) গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া মূর্তি ও তিন পাচারকারীকে রাতেই গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তিটি দিনাজপুরের কাহারোল প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মাধ্যমে পরীক্ষা করলে প্রাথমিকভাবে এটি আসল কষ্টি পাথরের মূর্তি বলে জানা গেছে।  গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, মূর্তিটি দেখতে কষ্টি পাথরের মতো হলেও বিশেষজ্ঞ পরীক্ষা-নিরীক্ষার পর প্রকৃতপক্ষে এর গুণাগুণ ও মূল্য নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুহাট

রংপুরের গঙ্গাচড়ায় নতুন ঘর পেয়ে স্বস্তিতে হোটেল শ্রমিকের পরিবার

গাইবান্ধায় ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত বিচারক নিহত

দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যস্ততম সড়কের ওপর চালের বাজার, দুর্ঘটনার ঝুঁকি

লালমনিরহাটে নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

গ্রাম থেকে শহর-সর্বত্র আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করছে সরকার- প্রতিমন্ত্রী মীর শাহে আলম