ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১০ দুপুর

  বগুড়া শেরপুরে পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মীদের সঞ্চয়ী চেক বিতরণ

  বগুড়া শেরপুরে পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মীদের সঞ্চয়ী চেক বিতরণ, ছবি: দৈনিক করতোয়া ।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচীর আওতায় নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত কর্মীদের চাকরির ৩ বছরের মেয়াদ শেষ হওয়ায় সঞ্চয়ের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ৪২ জন কর্মীর প্রত্যেককে ১ লাখ ৮০ হাজার টাকা করে মোট ৭৫ লাখ ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয়। চেক হাতে পেয়ে অনেক কর্মী উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা বলেন, এই অর্থ আমাদের জীবনে বড় সহায়তা হবে। আমরা ভবিষ্যতেও এমন কর্মসূচীতে যুক্ত হয়ে কাজ করতে আগ্রহী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আশিক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ, সহকারী প্রকৗশলী আব্দুর রশিদ প্রমুখ। বক্তারা বলেন, এই কর্মসূচির মাধ্যমে গ্রামীণ সড়ক ব্যবস্থার উন্নয়ন হয়েছে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাণ গ্রুপে নিয়োগ, ফ্রেশার প্রার্থীরাও পাবেন আবেদনের সুযোগ

রাতের মধ্যে ঢাকাসহ যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করলেন পুতিন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ সংসদে পাস

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

হাজার কোটি টাকার তেল পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে বাংলাদেশ