ভিডিও মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১৪ সকাল

আমরা কেউ আস্থার জায়গায় নেই : ইসি আনোয়ারুল

আমরা কেউ আস্থার জায়গায় নেই : ইসি আনোয়ারুল, ছবি: সংগৃহীত।

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আমরা কেউ আস্থার জায়গায় নেই। আমি, আপনি, আপনারা সবাই মিলে কেউই কিন্তু আস্থার জায়গায় নেই। আমি আস্থার জায়গায় আছি এই দাবি করি না। এটা আমাদের জাতীয় সংকট। 

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত নির্বাচন কমিশন (ইসি) নিয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র (আরএফইডি) সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে আস্থা পুনরুদ্ধার। সেই আস্থা পুনরুদ্ধারের ক্ষেত্রে প্রতিটি প্রফেশন প্রতিটি পেশার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে। সবাই সবার প্রফেশনের প্রতি শ্রদ্ধাশীল এই যে, পারস্পরিক শ্রদ্ধা বিশ্বাস এটা যাতে থাকে। ভালো নির্বাচন করতে পরস্পরকে সহায়তা করতে হবে।

আনোয়ারুল ইসলাম বলেন, আমাদের নির্বাচনী কর্মকাণ্ডের স্বার্থে প্রতিদিন ২৪ ঘণ্টা জড়িত থাকেন মিডিয়ার সাংবাদিকরা। আমি ব্যক্তিগতভাবে মনে করি, নীতিমালার খসড়া আপনারা দিয়েছেন, এটি যদি আমরা আগে পেতাম তাহলে হয়তো ভালো হতো। আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করার দরকার রয়েছে। আপনাদের দিক থেকেও আমাদেরকে সহযোগিতা করুন। বাস্তবতার নিরিখে যার যার অবস্থান থেকে যাতে আমরা একটা ভালো নির্বাচন করতে পারি সেজন্য পরস্পরকে সহযোগিতা করব। আমার মনে হয় যে এটি নিয়ে আরো আলোচনা পর্যালোচনা বিশ্লেষণ আপনাদের অভিজ্ঞতা আমাদের অভিজ্ঞতা বিনিময় দরকার। মূল উদ্দেশ্য যেহেতু আমাদের সবার একটাই আমার মনে হয় যে আলাপ আলোচনার মাধ্যমে এগুলো পরে সমাধান করা যায়।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসছে আজ

রাজধানীতে ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪

সারাদেশে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

শিক্ষার্থীদের ফ্রি ওয়াই-ফাই দেবে সরকার: শিক্ষামন্ত্রী

ভোটের অধিকার লঙ্ঘনের সাক্ষী পাওয়া যাচ্ছে : জামায়াত আমির

ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়ল ইরান