ভিডিও বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৪৭ দুপুর

ইসরাইলে নতুন ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের

ইসরাইলে নতুন ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) খোদ ইসরাইলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। ইসরাইলি সেনাবাহিনী বলেছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনী অধিকৃত অঞ্চলগুলোতে নতুন ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে।

আল জাজিরা বলছে, ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে প্রতিহত করেছে। বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি অধিকৃত অঞ্চলের বাইরের একটি এলাকায় গিয়ে পড়েছিল। যদিও ইয়েমেনি সেনাবাহিনী এখনো এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। এর আগে বুধবার ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ইয়েমেনি সশস্ত্র বাহিনী দুটি ভিন্ন ধরণের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরাইলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র অভিযান শুরু করেছে। তিনি বলেন, ‘হামলায় একটি ফিলিস্তিন-২ ক্লাস্টার ক্ষেপণাস্ত্র এবং একটি জুলফিকার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।’ তিনি আরও বলেন, হামলার ফলে ‘লাখ লাখ বসতিস্থাপনকারী’ আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এবং বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন

সারি আরও বলেন, গাজার ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং তার দেশের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনের প্রথম প্রতিক্রিয়া হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। ইয়েমেনি বাহিনীর এ মুখপাত্র সতর্ক করে বলেন, ‘ইহুদিবাদী সরকার কখনও নিরাপত্তা ও শান্তিতে থাকতে পারবে না।  এছাড়া আগামীতে  ইয়েমেনি অভিযান আরও তীব্র হবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। তথ্যসূত্র : মেহের নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্যালয় খুলে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টানাল আ.লীগ নেতাকর্মীরা

নাইজেরিয়ায় সিসা খনিতে বিস্ফোরণ, নিহত ৩৮

১০০ দিনের কর্মপরিকল্পনা দিল বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়

প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ইফতার করাতে সহায়তা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

প্রাথমিকের ছুটির তালিকা সংশোধন, বছরে ছুটি ৬৭ দিন

রমজানে ঢাবিতে খাদ্যের মান বৃদ্ধি ও মূল্য হ্রাসের দাবি জানালো ছাত্রদল