ভিডিও মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৩৬ রাত

লালমনিরহাটে মাদক মামলায় যুবককের যাবজ্জীবন 

লালমনিরহাটে মাদক মামলায় যুবককের যাবজ্জীবন 

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে মাদক মামলায় রজনী কান্ত অধিকারী নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হায়দার আলী এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত রজনী কান্ত অধিকারী লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের উত্তর জাওরানী এলাকার মৃত অতুল অধিকারীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৯ আগস্ট বিকেলে রংপুর র‌্যাব-১৩ এর একটি দল হাতীবান্ধা উপজেলার পূর্ব কদমা গ্রামে অভিযান চালিয়ে ৯৩ বোতল ফেনসিডিলসহ রজনী কান্ত অধিকারীকে আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাতীবান্ধা থানায় রজনীর নামে মামলা করে র‌্যাব।

আরও পড়ুন

এ মামলায় পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আদালতে রজনীর নামে অভিযোগপত্র দাখিল করে। আদালত দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় আসামির উপস্থিতিতে আজ বুধবার (৩ সেপ্টেম্বর) এ রায় দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও মা হচ্ছেন সোনম কাপুর

২০২৬ হতে চলেছে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম বছর

নরসিংদীতে নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

সর্বশেষ প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ে যে অবস্থানে বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৫৭ হাজার টন গম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে ইসি