ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০৭ দুপুর

বগুড়ায় বার্মিজ চাকুসহ গ্রেফতার ২

বগুড়ায় বার্মিজ চাকুসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরে প্রকাশ্য বার্মিজ চাকু নিয়ে মহড়া দেওয়ার সময় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার উপশহর নিশিন্দারা চকরপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।  তারা হলো-বগুড়া সদরের নিশিন্দারা মন্ডলপাড়া এলাকার মামুনুর রশিদের ছেলে শাফিউল শিওন (২৭) এবং নিশিন্দারা পূর্ব খাঁ পাড়ার আব্দুল মজিদের ছেলে আল আমিন (২১)।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির বিষয়টি নিশ্চিত করে জানান, ওই দুই যুবক প্রকাশ্যে চাকু নিয়ে এলাকায় মহড়া দিচ্ছিল। গোপন সংবাদেরভিত্তিতে অভিযান চালিয়ে নিশিন্দারা চকরপাড়ার একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের সামনে এবং চকরপাড়া মসজিদের কাছ থেকে ধারালো চাকুসহ তাদের গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুক্রবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল

পাবনায় চায়ের দোকানে দুর্বৃত্তদের গুলি, আহত ২

ঈদে ৬ দিন ট্রাক কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

ঈদে বাড়ি যাওয়ার পথে নিরাপত্তা নিয়ে পুলিশের পরামর্শ

বাহরাইন-কুয়েত ও সৌদিতে ফের ইরানের হামলা