ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২৫ দুপুর

বিসিবির নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা নান্নুর

মিনহাজুল আবেদিন নান্নু।

স্পোর্টস ডেস্কঃ আগামী মাসেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। ক্রিকেটাঙ্গণে তাই নির্বাচনে কারা লড়বেন তা নিয়ে আলোচনা। এ আলোচনায় এবার যুক্ত হলো মিনহাজুল আবেদিন নান্নুর নাম। বাংলাদেশের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক পরিচালক পদে বিসিবি নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। 

লম্বা সময় বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন নান্নু। সাবেক এই ক্রিকেটারের নির্বাচক থাকার সময় বাংলাদেশ যেমন সফলতা পেয়েছে, তেমনি ব্যর্থতাও দেখেছে। তাকে নিয়ে সমালোচনাও কম হয়নি।

আজ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নান্নু বলেন, সব ঠিক থাকলে পরিচালক পদে নির্বাচনে লড়বেন তিনি। নান্নু বলেন, "চিন্তাভাবনা আগে থেকেই করে রেখেছিলাম (নির্বাচন করার)। আমাদের সাবেক অধিনায়কদের একটা বার আছে, ক্যাটেগরি সি। জানি না এই জায়গায় কী হবে। তবুও চিন্তাভাবনা ইতিবাচক নিয়ে রেখেছি। আশা করি, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নির্বাচন করব।"

আরও পড়ুন

বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে লম্বা সময় ধরে যুক্ত আছেন নান্নু। তাই কোথায় কোন কাজ করতে হবে তা সম্পর্কে ভালো জানাশোনা আছে তার, এ কারণেই তিনি বোর্ডে যেতে চান। তিনি বলেন, 'আমি অনেকদিন ধরে বিসিবির সাথে সম্পৃক্ত আছি এবং এখানে কি কাজ করতে হবে, কোন কোন জায়গাটায় উন্নয়নের কাজ আছে, কোন জায়গাটায় আরও বেশি কাজ করতে হবে, এটা সবই জানা আছে আমার। তো এখানে সুযোগটা আসলে আরও বেশি সম্পৃক্ত হয়ে আরও বেশি কাজ করার সুযোগটা থাকবে। সেভাবে চিন্তাভাবনা করে এগোচ্ছি।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং  মেশিন উন্মোচন; যুক্ত হয়েছে এআই নির্ভর স্মার্ট ওয়াশ ফিচার

প্রায় ৪ লাখ টাকায় বিক্রি হলো ‘ডোনাল্ড ট্রাম্প’

ব্রিটিশ মন্ত্রিসভায় ৪ মন্ত্রীর পদত্যাগ, চাপে কিয়ার স্টারমার

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং

শাপলার ঘটনায় বিএনপির আরও সক্রিয় ভূমিকা রাখা উচিত ছিল: নাহিদ

স্থানীয় নির্বাচনী বিধিতে সংশোধন নিয়ে বুধবার ইসির বৈঠক