ভিডিও শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০৩ দুপুর

স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে স্বামী ও দেবরের আমৃত্যু কারাদণ্ড

স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে স্বামী ও দেবরের আমৃত্যু কারাদণ্ড

ভোলার চরফ্যাশনে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে স্বামী ও দেবরকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া, প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে চরফ্যাশন চৌকি আদালতে জেলা অতিরিক্ত দায়রা জজ মো. শওকত হোসাইন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—নিহত জাহানারা বেগমের স্বামী মো. মাহবুব আলম ও তার দেবর মো. ইব্রাহিম। এ ছাড়া, এ মামলার অপর আসামি মো. মন্নান মাঝির অপরাধ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেন আদালত।

আরও পড়ুন

মামলা নথি সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর দিবাগত রাতে চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল ১ নম্বর ওয়ার্ডে জমি নিয়ে বিরোধের জেরে স্ত্রী জাহানারা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন তার স্বামী মাহবুব আলম ও দেবর ইব্রাহিম। এ সময় ঘটনাটি দেখে ফেলায় তাদের আট বছরের শিশু সন্তান আবিরকেও হত্যা করে বাড়ির পাশের ডোবায় ফেলে দেওয়া হয়। ‎‎এ ঘটনায় নিহতের বাবা মো. সৈয়দ আলী চৌকিদার বাদী হয়ে চরফ্যাশন থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করেন মামলার বাদী মো. সৈয়দ আলী চৌকিদার।
বিষয়টি নিশ্চিত করে চরফ্যাশন আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট হযরত আলী হিরন বলেন, আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে। ন্যায়ের ভিত্তিতেই আসামিদের সাজা দিয়েছেন আদালত। এ রায়ে নিহতের পরিবারের ন্যায়বিচার পেয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, ক্ষুদে শিক্ষার্থীদের বললেন প্রধানমন্ত্রী

ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে গৃহবধূর মৃত্যু, ৭ বছর বয়সী ছেলে হাসপাতালে

স্বপ্নের ধান তলিয়ে যেতে দেখে জমিতেই কৃষকের মৃত্যু

দ্রুতই বাংলাদেশে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালু করবে ভারত

বাংলাদেশে তরুণ গল্পকারদের ক্ষমতায়নে তিন বছর পূর্তি উদযাপন করল ভিভো ও এসওএস চিলড্রেনস ভিলেজ

ডাকসুর ভিপি পদে থেকে মেয়র নির্বাচন: গঠনতন্ত্র কী বলছে?