ভিডিও বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৪৪ সকাল

গাজীপুরে ট্রেনের ধাক্কায় ট্রাকচালকসহ নিহত ২

গাজীপুরে ট্রেনের ধাক্কায় ট্রাকচালকসহ নিহত ২

গাজীপুরে অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাকচালকসহ দুজন নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মধ্যরাতে মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ডের দাক্ষিণখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

তিনি জানান, রাত দেড়টার দিকে একটি ডাম্প ট্রাক অরক্ষিত রেলক্রসিংয়ে পার হওয়ার সময় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপর একজনকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে সাড়ে চার মাস পর বৃষ্টি, গুটি হওয়া আমের মুকুলে স্বস্তি

নাটোরের গুরুদাসপুরে তড়কা রোগে আক্রান্ত গরুর মাংস খেয়ে অসুস্থ ১০১২ জন

দিনাজপুরের চিরিরবন্দরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

বিএনপিকে নতুন করে ফ্যাসিবাদী হয়ে ওঠার সম্ভাবনা দেখছি : জুলাই শহিদ পরিবারের সদস্য

দিনাজপুরের পার্বতীপুরে শ্বশুরবাড়ি এলাকায় জামাই খুন

বগুড়ায় সাধ্যের মধ্যে ঈদ আনন্দ হকার্স মার্কেটে নিম্ন আয়ের মানুষের উপচে পড়া ভিড়