ভিডিও মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৬ সকাল

রূপগঞ্জে ট্রাকচাপায় পোশাক শ্রমিক নিহত

রূপগঞ্জে ট্রাকচাপায় পোশাক শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে কবির উদ্দিন (৫৫) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আউখাব এলাকায় রবিন ট্যাক্স গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কবির উদ্দিন সিলেটের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ফতেপুর গ্রামের মৃত তোয়ার মোল্লার ছেলে। তিনি রবিন ট্যাক্স নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাজে যাওয়ার সময় ঢাকা-সিলেট মহাসড়ক পার হচ্ছিলেন কবির। পথিমধ্যে বেপরোয়া গতির একটি অজ্ঞাত ট্রাক তাকে চাপা দিলে কবির ছিটকে খাদে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ইউএস বাংলা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভুলতা হাইওয়ে পুলিশ কবিরের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভুলতা হাইওয়ে পুলিশ পরিদর্শক মুফাসসির উদ্দিন বলেন, সকালে রবিন ট্যাক্স নমক পোশাক কারখানার একজন শ্রমিক মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি অজ্ঞাত ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনদের দাবির প্রেক্ষিতে মরদেহ হস্তান্তরের কাজ চলছে। এ ব্যাপারে পরবর্তী আইননি প্রক্রিয়া চলমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে ঢাবির  কর্মসূচি ঘোষণা 

জনগণকে দেয়া সরকারের পতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না: প্রধানমন্ত্রী 

ঢাকায় মোটরবাইকে তেল নেওয়া যাবে সর্বোচ্চ ৫ লিটার

ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিসিবি থেকে ঈদ সামগ্রী পাচ্ছেন ক্রিকেটাররা

ইরানই যুদ্ধের শেষ নির্ধারণ করবে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নয়