ভিডিও মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৮ সকাল

আফগানিস্তানের কাছে হারল পাকিস্তান

আফগানিস্তানের কাছে হারল পাকিস্তান, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : শারজাহতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে ১৮ রানে হারিয়েছে আফগানিস্তান। বিষয়টা পাকিস্তানের জন্য যেন এক অশনিসংকেত হয়েই এলো বৈকি!

মঙ্গলবার টসে জিতে আগে ব্যাট করে আফগানিস্তান তোলে ৫ উইকেটে ১৬৯ রান। ইব্রাহিম জাদরান খেলেন ৪৫ বলে ৬৫ রানের ইনিংস। সেদিকুল্লাহ আতাল করেন ঝোড়ো ৬৪ রান। পাকিস্তানের পেসার ফাহিম আশরাফ তার ক্যারিয়ারের সেরা বোলিং করে ৪ উইকেট নেন ২৭ রানে। এরপরও অবশ্য আফগানদের তেমন আটকাতে পারেনি পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান গড়তে পারেনি বড় জুটি। শততম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নামা ফখর জামান ১৮ বলে ২৫ রান করে সাজঘরে ফেরেন। কিন্তু তাকে আউট করেন মোহাম্মদ নবী। নবী আরও এক উইকেট নেন মোহাম্মদ হারিসকে আউট করে। তিনি ২০ রান দিয়ে নেন ২ উইকেট।

পাকিস্তানের ইনিংসে শেষ দিকে হারিস রউফ ১৬ বলে অপরাজিত ৩৪ রান করেন, যার মধ্যে ছিল চারটি ছক্কা। তবে তাতেও জয়ের দেখা পায়নি পাকিস্তান। পুরো ইনিংসে পাকিস্তান থামে ৯ উইকেটে ১৫১ রানে। আফগানিস্তানের হয়ে রশিদ খান, ফজলহক ফারুকি ও নূর আহমদ প্রত্যেকে নেন দুইটি করে উইকেট। এ ম্যাচের আগে মাঠে নামার আগে আফগানিস্তান ও পাকিস্তানের খেলোয়াড়রা দাঁড়িয়ে নীরবতা পালন করেন। আফগানিস্তানের ভূমিকম্পে ও পাকিস্তানের ভয়াবহ বন্যায় নিহতদের স্মরণে এই মুহূর্তটি পালিত হয়।

আরও পড়ুন

এই হারের পরও ত্রিদেশীয় সিরিজে দু’তৃতীয়াংশ খেলা শেষে পয়েন্ট তালিকার শীর্ষে আছে পাকিস্তান। দ্বিতীয় স্থানে আফগানিস্তান। বুধবার বিশ্রামের পর বৃহস্পতিবার পাকিস্তান মুখোমুখি হবে এখনো জয়ের দেখা না পাওয়া সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। ৭ সেপ্টেম্বর হবে ফাইনাল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে সপ্তাহের ব্যবধানে নিত্যপণ্যের বাজারে মিশ্র চিত্র

গত বছরের প্রশ্নপত্রে পরীক্ষা, দুই কক্ষ পরিদর্শক ও কেন্দ্র সচিবকে অব্যাহতি

এতো কড়া গার্ড দিলে কীভাবে ছেলে মেয়েরা পরীক্ষা দিবে?

পাবনার ঈশ্বরদীতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থী নিহত

কুমিল্লা বোর্ডে এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ১৪২৫

এসএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ২৫৪০৮ শিক্ষার্থী, বহিষ্কার ৬